1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
মালয়েশিয়ায় সম্পত্তি কেনায় তৃতীয় অবস্থানে বাংলাদেশিরা - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:২০ অপরাহ্ন

মালয়েশিয়ায় সম্পত্তি কেনায় তৃতীয় অবস্থানে বাংলাদেশিরা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ নভেম্বর, ২০১৮

খবর২৪ঘন্টা আর্ন্তজাতিক ডেস্কঃ

যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর ও ইরানের মত ধনী দেশের নাগরিকদের পেছনে ফেলে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় সেকেন্ড হোমের আওতায় সম্পত্তি কেনায় তৃতীয় অবস্থানে বাংলাদেশিরা। তালিকায় চীন ও বৃটেনের নাগরিকরা রয়েছেন যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে।

মালয়েশিয়ার স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী  দাতুক রাজা কামারুল বাহরিন দেশটির জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এই তথ্য তুলে ধরেছেন। ২০০৭ থেকে ২০১৮ সালের মধ্যকার সময় থেকে নেয়া তথ্যের ভিত্তিতে এ তালিকা তৈরি করেছে মালয়েশিয়ার পর্যটন ও সংস্কৃতি মন্ত্রণালয়।

এতে দেখা গেছে, ২০০৭ সালের পর থেকে এখন পর্যন্ত ৪ হাজার ৪৯৯টি ইউনিট সেকেন্ড হোম প্রকল্পের আওতায় বিক্রি হয়। এর মধ্যে চীনের নাগরিকরা কিনেছেন সবথেকে বেশি ১,৬৬৪টি। যুক্তরাজ্যের নাগরিকরা কিনেছেন ৩৫৭ ইউনিট, বাংলাদেশিরা কিনেছেন তৃতীয় সর্বোচ্চ ২৫০ ইউনিট।

তালিকায় প্রথম দশে রয়েছে যথাক্রমে ইরান (২১৭ ইউনিট),  জাপান (২০৮), পাকিস্তান (১৯২),  সিঙ্গাপুর (১৭৫),  অস্ট্রেলিয়া (১৪৭), দক্ষিণ কোরিয়া (১২৭) ও যুক্তরাষ্ট্র (১১৫)। এছাড়া অন্যান্য দেশের নাগরিকরা কিনেছেন ১,০৪৭টি ইউনিট। ২০০২ সালে প্রথম মালয়েশিয়ায় সেকেন্ড হোম প্রকল্প চালু হয়। এরপর থেকে বাংলাদেশিদের মধ্যে এই প্রকল্পের আওতায় বিনিয়োগের মাত্রা বেড়েই চলেছে।

বিশ্লেষকরা বলছেন, মালয়েশিয়া টাকার উৎস নিয়ে প্রশ্ন না করায় অনেক বাংলাদেশি এই সুযোগ নিচ্ছেন। মালয়েশিয়ায় সেকেন্ড হোম নিয়ে আলোচনা এর আগেও বাংলাদেশে হয়েছে।

খবর২৪ঘন্টা / সিহাব

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team