1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
মান্দায় বৃদ্ধার লাশ উদ্ধার - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

মান্দায় বৃদ্ধার লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

নওগাঁর মান্দায় শয়নঘরের খাটের নিচ থেকে আকলিমা বেগম (৭০) নামে এক বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের পারনুল্লাবাদ গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। খুনের শিকার আকলিমা বেগম ওই গ্রামের মৃত নুর উদ্দিনের স্ত্রী।

ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের পূত্রবধূ লাইলি বেগমকে আটক করেছে পুলিশ।

নিহতের পুত্রবধূ লাইলি বেগম পুলিশকে জানান, আমার স্বামী আজিজুল ইসলাম ঢাকায় মাইক্রোবাস চালান। বাড়িতে আমি একাই থাকি। বৃহস্পতিবার বাবার বাড়ি জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার মানিকগ্রামে বেড়াতে যাওয়ার সময় বাড়ি পাহারা দেওয়ার জন্য শাশুড়ি আকলিমা বেগমকে রেখে যান।

তিনি আরও বলেন, সোমবার বেলা ১১টার দিকে বাড়ি ফিরে সদর দরজা তালাবদ্ধ দেখে আশপাশের বাড়িতে শাশুড়ির খোঁজ করেন। না পেয়ে সন্ধ্যার দিকে দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে শাশুড়িকে খাটের নিচে রক্তাক্ত অবস্থায় দেখেন।

নিহতের বড়ছেলে আবুল কাসেম বলেন, মা আকলিমা বেগম ছোটভাই আবু তালেবের বাড়িতে থাকেন। মেঝভাই আজিজুল ইসলামের স্ত্রী লাইলি বেগম বাড়ি পাহারা দেওয়ার জন্য মাকে রেখে বাবার বাড়ি বেড়াতে যান।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাঁর পুত্রবধূ লাইলি বেগমকে আটক করা হয়েছে।

এস/আর

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team