1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
মাদকাসক্তি প্রতিরোধে বগুড়ায় ফ্রি কাউন্সিলিং ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

মাদকাসক্তি প্রতিরোধে বগুড়ায় ফ্রি কাউন্সিলিং ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষে বগুড়ায় মাদকাসক্তি নিরাময় ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফ্রি কাউন্সিলিং ও পরামর্শ সেবার আয়োজন করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া।

বৃহস্পতিবার (২৬ জুন) বগুড়া জেলার ১৪টি বেসরকারি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের সহযোগিতায় নগরীর ১২টি গুরুত্বপূর্ণ পয়েন্টে দিনব্যাপী ফ্রি কাউন্সিলিং ও মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়। এতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে প্রয়োজনীয় পরামর্শ ও স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।

কর্মসূচির বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন ডিএনসি বগুড়ার উপপরিচালক মোহা. জিললুর রহমান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সাজ্জাদুল হক, ডিএনসি বগুড়ার পরিদর্শক মো. সামসুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পরিদর্শনকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া উপপরিচালক মোহা. জিললুর রহমান বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকাসক্ত ব্যক্তিদের প্রতি ঘৃণা নয়, বরং তাদের চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে। সচেতনতা বৃদ্ধি, কাউন্সিলিং এবং সামাজিক সহযোগিতার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব। এ ধরনের জনসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

এ সময় উপস্থিত কর্মকর্তারা মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন এবং জনস্বার্থে এ ধরনের উদ্যোগ নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team