1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
মাদকমুক্ত সমাজ গঠনে ব্যবসায়ী সমাজকে এগিয়ে আসার আহ্বান - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

মাদকমুক্ত সমাজ গঠনে ব্যবসায়ী সমাজকে এগিয়ে আসার আহ্বান

  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় মাদকমুক্ত সমাজ গঠনে ব্যবসায়ী সমাজকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বক্তারা। তারা বলেছেন, মাদক প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা জরুরি।

বুধবার (২ সেপ্টেম্বর) বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবনে ‘মাদকাসক্তি মুক্ত সমাজ গঠনে ব্যবসায়ী সমাজের করণীয়’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এম.এস.এম. আতিকুর রহমান বাদল। বিশেষ অতিথি ছিলেন চেম্বারের সহ-সভাপতি অ্যাডভোকেট মো. হামিদুল হক চৌধুরী হিরু।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপ-পরিচালক মোহাঃ জিললুর রহমান সেমিনারে মুখ্য আলোচক হিসেবে মাদক প্রতিরোধে করণীয় ও সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও টিএমএসএসের উপ-নির্বাহী পরিচালক ডা. মতিউর রহমান।

বক্তারা বলেন, মাদকাসক্তি ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য বড় ধরনের হুমকি। মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, ব্যবসায়ী সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সরকারের ঘোষিত মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নেও সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

সেমিনারে বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকবৃন্দ, জেলা দুর্নীতি দমন কমিটির সভাপতি এবং বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ব্যাডস হাসপাতাল, বগুড়ার আয়োজনে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া।

 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team