1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ দুইজন আটক - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ দুইজন আটক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার গাবতলী উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১২টার দিকে গাবতলী উপজেলার কলেজপাড়া ও পাইকারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল।

আটককৃতরা হলেন, গাবতলী উপজেলার কলেজপাড়ার নূরুল ইসলামের ছেলে মো. শাহারিয়ার (৩৭) এবং পাইকারপাড়ার জহুরুল ইসলামের ছেলে মো. আতিকুর রহমান (৩২)।

ডিএনসি সূত্রে জানা গেছে, গাবতলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে ওই দুই ব্যক্তির কাছ থেকে মোট ১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শাহারিয়ারকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং আতিকুর রহমানকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

আদালতের নির্দেশে জব্দকৃত গাঁজা ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে ডিএনসির অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় নিয়মিত অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম চলমান থাকবে।”

তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে বগুড়া জেলায় মাদক নির্মূলে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। জনসাধারণের সহযোগিতা পেলে এ অভিযান আরও বেগবান হবে।”

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team