1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
মহাদেবপুরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

মহাদেবপুরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৮, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল।

উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপির প্রতিনিধি সুলতান মামুনুর রশিদ মামুন, উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সম্পাদক উপজেলা কৃষি অফিসার হোসাইন মুহাম্মদ এরশাদ, সমাজসেবা অফিসার মো. রেজওয়ানুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম রাব্বানী, মৎস্য অফিসার শিল্পী রায়, থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. গোলাম রাব্বানী।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সার ডিলার খৈতান ট্রেডার্সের সত্ত্বাধীকারি অমল কুমার খৈতান, হাজী ট্রেডিং কর্পোরেশনের সত্ত্বাধীকারি ডিএম আবু সাঈদ, ভীমপুর ইউপি চেয়ারম্যান রামপ্রসাদ ভদ্র, সাংবাদিক একে সাজু, এস এম আব্দুল হান্নান, মো. জাহাঙ্গীর আলম, আকতার হোসেন পলাশ, মো. জহুরুল ইসলাম প্রমূখ। সভায় সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য, ডিলার, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার, সাংবাদিক, বিএনপি-কৃষকদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team