1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
মহাদেবপুরে জাহাঙ্গীপুর সরকারি কলেজের প্রধান ফটকের উদ্বোধন ও বিদায় অনুষ্ঠান - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

মহাদেবপুরে জাহাঙ্গীপুর সরকারি কলেজের প্রধান ফটকের উদ্বোধন ও বিদায় অনুষ্ঠান

  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে জাহাঙ্গীরপুর সরকারি কলেজের প্রধান ফটকের উদ্বোধন ও এইচ এসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) সকাল ১০টায় জাহাঙ্গীরপুর সরকারি কলেজের প্রধান ফটকের নাম ফলকের ফিতা টেনে উদ্বোধন করেন ৪৮, নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসনের সংসদ সদস্য মোঃ ফজলে হুদা বাবুল। উদ্বোধন শেষে কলেজ চত্বরে আয়োজিত এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে তিনি বক্তব্য রাখেন। এ সময় জাহাঙ্গীরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. লোকনুজ্জামান আহম্মেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এস এম জিল্লুর রহমান ও প্রফেসর মোঃ আব্দুল মজিদ।

অনুষ্ঠান শেষে দুপুর ১২টার দিকে উপজেলার মহাদেবপুর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদ্যায় অনুষ্ঠানে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ও কলেজের সভাপতি মানজুরা মোশাররফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মোঃ ফজলে হুদা বাবুল।

স্বাগত বক্তব্য রাখেন মহাদেবপুর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ আলহাজ মোঃ মোবারক আলী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কলেজের দাতা সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ মোঃ সাজ্জাদ হোসেন। এ সময় বিএনপি নেতৃবৃন্দ, বিভিন্ন কলেজের অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team