1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
মহাদেবপুরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

মহাদেবপুরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

মহাদেবপুরে গ্রাম পুলিশদের
মাঝে বাইসাইকেল বিতরণ

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে ১০টি ইউনিয়নের ৯৭ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে উপজেলা পরিষদের এম এ হাদী উদ্যানে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ ৩ (মহাদেবপুর-বদলগাছী) এলাকার সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।

উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত বাইসাইকেল বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ, উপজেলা কৃষি অফিসার হুসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: গোলাম রব্বানী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ ইমরুল কায়েস, থানার ওসি মোঃ ওমর ফারুক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজওয়ানুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা গোলাম রব্বানী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দফাদার, মহল্লাদারসহ ৯৭ জন গ্রাম পুলিশকে একটি করে বাইসাইকেল উপহার দেয়া হয়। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাদক নির্মূলে গ্রাম পুলিশদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।

গ্রাম পুলিশরা সাধারণ মানুষের সাথে মিশে থেকে কাজ করে থাকেন। আপনাদের কাছে সব ধরনের খবর সব থেকে বেশি থাকে এবং তা সবার আগে। আপনারা নিষ্ঠার সাথে একযোগে কাজ করলে মাদক নির্মল সহ সমাজের বিভিন্ন অপরাধ দমন করা খুব সহজ হবে। এলাকায় কোন প্রকার অপকর্ম দুর্নীতি হলে সাথে সাথে তা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন।

খবর২৪ঘন্টা/মইসে

 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team