
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর উপজেলায় বিনামূল্যে কৃষিপ্রণোদনা এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মুশাররফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা হোসাইন মোহাম্মদ এরশাদ এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. গোলাম রব্বানী। অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. জাহারুল ইসলাম ও খাজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. বেলাল উদ্দীন।
এ সময় উপস্থিত ছিলেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ মো. সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক এস এম আব্দুল হান্নান, সাবেক ভিপি এনামুল হক, উপজেলা কৃষকদলের সভাপতি সুলতান মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান মতি এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি এমপি মো. ফজলে হুদা বাবুল কৃষিপ্রণোদনার আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ, সার ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। একই সঙ্গে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী হিসেবে চাল ও নগদ অর্থ বিতরণ কর্মসূচিরও উদ্বোধন করা হয়।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।