1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
মহাদেবপুরে কৃষকের মাঠের ধান কেটে ঘরে তুলে দিলেন এমপি ফজলে হুদা বাবুল  - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:১০ অপরাহ্ন

মহাদেবপুরে কৃষকের মাঠের ধান কেটে ঘরে তুলে দিলেন এমপি ফজলে হুদা বাবুল 

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
Oplus_131072
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে মাঠের বোরো ধান কেটে কৃষকের ঘরে তুলে দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি ফজলে হুদা। শনিবার (১৬ মে) সকালে নওগাঁ-৩ আসনের এমপি ফজলে হুদা বাবুল মহাদেবপুর উপজেলার চেরাগপুর গ্রামের এক মাঠে কৃষকদের সাথে ধান কেটে ঘরে তুলে দেয়ার ঘটনা এলাকা জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে।
স্থানীয়রা জানান, এমপি ফজলে হুদা বাবুল চেরাগপুর ইউনিয়নের গ্রামীণ সড়ক দিয়ে যাওয়ার সময় আকষ্মিক ভাবে তাঁর ব্যবহৃত গাড়ি থেকে নেমে পড়েন এবং মাঠে বোরোধান কাটায় নিয়োজিত কৃষকদের সাথে তিনিও ধান কাটতে শুরু করেন। এমপি নিজ হাতে কাস্তে ধরে ধান কেটে কৃষকের ঘরে তুলে দেয়ার এমন দৃশ্য দেখে ওই সময় মাঠে কাজ করা কৃষক-কৃষাণীদের মধ্যে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। এমপির ধান কেটে দেয়া দেখে তাঁর সাথে থাকা কয়েকজন রাজনৈতিক সহকর্মীও ধান কাটায় অংশ গ্রহণ করেন।
স্থানীয় কৃষক জাহাঙ্গীর আলম বলেন, এমপি ফজলে হুদা বাবুল চলতি বোরো মৌসুমে কৃষকদের পাশে দাঁড়িয়ে মানবিক ও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। কৃষক আলমগীর হোসেন বলেন, চলতি মৌসুমে বোরো ধান কাটা ও মাড়াইয়ে শ্রমিক সংকট এবং অতিরিক্ত মজুরির কারণে যখন কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন, ঠিক তখনই এমপি ফজলে হুদা বাবুল মাঠে নেমে কৃষকদের পাশে দাঁড়ালেন এবং সংগঠনের নেতা কর্মীদের কৃষকদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন। এসময় এমপি ধানখেতের আইলে বসে কৃষকদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা, চাহিদা ও সম্ভাবনার বিষয় মনোযোগ দিয়ে শোনেন।
স্থানীয় কৃষকরা জানান, একজন এমপি হয়ে মাঠে নেমে কৃষকের সাথে কাজ করা সত্যিই বিরল ও প্রশংসনীয়। এতে কৃষকদের মাঝে নতুন করে উৎসাহ ও আত্মবিশ্বাস তৈরি হয়েছে। তারা মনে করছেন, তাদের পাশে একজন সত্যিকারের অভিভাবক রয়েছেন। ওই মাঠে এমপি ধান কাটছে এমন খবর পেয়ে চেরাগপুরসহ আশপাশের গ্রামের গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেখানে উপস্থিত হয়।
এ বিষয়ে সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের কষ্ট লাঘবে সবসময় আমি পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team