1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ভুয়া প্লাটিনাম কয়েন বিক্রি চক্রের চার সদস্য গ্রেফতার - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

ভুয়া প্লাটিনাম কয়েন বিক্রি চক্রের চার সদস্য গ্রেফতার

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ভুয়া প্লাটিনাম কয়েন বিক্রি চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিনভর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যরা। এসময় তাদের কাছে থেকে দুইটি ভুয়া প্লাটিনাম কয়েন জব্দ করা হয়।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

গ্রেফতারকৃতরা হলেন, ঢাকার মোহাম্মদপুর থানার আজিজ মহল্লা এলাকার খলিল মিয়ার ছেলে মো. উজ্জ্বল (৪৭), ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া এলাকার সেলিম খানের ছেলে আল মামুন (৪৭), নারায়ণগঞ্জের ফতুল্লাহ থানার মাহমুদপুর এলাকার ওসমান গনির ছেলে দেলোয়ার (৪৮) এবং নওগাঁ সদর থানার দাসকান্দি এলাকার আব্দুস সোবাহানের ছেলে আবু সাঈদ (৩৪)।

পুলিশ সুপার জানান, সম্প্রতি দুজন ভুক্তভোগী জানায় একদল প্রতারক দুটি মূল্যবান কয়েন তাদের কাছে বিক্রি করতে চেয়েছে। এজন্য কয়েক লাখ টাকাও নেয়। শুক্রবার কয়েনগুলো হস্তান্তরের কথা ছিলো। কিন্তু তারা দেবো দেবো করে দিচ্ছিলো না । প্রতারক চক্র ভুক্তভোগীদের নওগাঁ শহরের বিভিন্ন স্থানে যেতে বলে। ভুক্তভোগীরা সেখানে গেলেও তাদের পায় না। পরবর্তীতে আরও কয়েক লাখ টাকা দাবি করে এবং টাকা দিলে তবেই কয়েনগুলো হস্তান্তরের কথা জানায়।

এসপি আরও জানান, বিষয়টি সন্দেহভাজন হলে জেলা গোয়েন্দা পুলিশকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়। পরে টিম ডিবি বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্য প্রযুক্তির সহায়তায় শহরের হোটেল ফারিয়াল থেকে তাদেরকে গ্রেফতার করে। এ সময় জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানায় শহরের এক ব্যক্তির কাছে মূল্যবান প্লাটিনাম কয়েন আছে। তাদের তথ্যে শহরের আরেকটি হোটেলে অভিযান চালিয়ে এ চক্রের মূল হোতা আবু সাঈদকে গ্রেফতার করা হয়। পরে আবু সাঈদের বাড়ি থেকে দুইটি ভুয়া প্লাটিনাম কয়েন জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

খবর২৪ঘন্টা/এফএস

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team