1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ভারতে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে: গয়েশ্বর - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

ভারতে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে: গয়েশ্বর

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

নিউজ ডেস্ক: ভারতে কোন দল ক্ষমতায় আসলো তা দেখার বিষয় নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, আমরা স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করি, তাই যেই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে।

পশ্চিমবঙ্গের নবনির্বাচিতদের অভিনন্দন জানিয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ভারতের জনগণ তাদের পছন্দে ভোট দিয়ে নেতা নির্বাচিত করেছে। তাদের অভ্যন্তরীণ বিষয়ে কোনো মন্তব্য না করে নিজ দেশের জনস্বার্থকেই গুরুত্ব দেওয়া আমাদের লক্ষ্য। বাঙালিদের পুশ ইন নিয়ে এখনই সংশয় প্রকাশ করার সুযোগ নেই বলেও জানান তিনি।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর জিয়া উদ্যানে ঢাকা জেলা বিএনপির পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, সরকার নানা সংকটের মধ্যে দেশের দায়িত্ব নিয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশে সুদিন ফিরিয়ে আনা হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন বিএনপির এই নীতিনির্ধারক।

এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী বলেন, আগামী দিনের রাজনীতি হবে গণমানুষের। দেশের মানুষের স্বার্থের বাইরে কোনো কাজ এ সরকার করবে না, এই বিশ্বাস আছে নেতাকর্মীদের।

এ সময় ঢাকা জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

খবর২৪ঘন্টা/মইসে

 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team