1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ভাঙ্গুড়ায় দরিদ্রদের আর্থিক সহায়তা প্রদান - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

ভাঙ্গুড়ায় দরিদ্রদের আর্থিক সহায়তা প্রদান

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬

পাবনা প্রতিনিধি: পাবনা-৩ (ভাঙ্গুড়া, ফরিদপুর ও চাটমোহর) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর (তরবিয়াত) সেক্রেটারি মুহাম্মদ আলী আছগারের ঐচ্ছিক তহবিল থেকে দুস্থ, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে অনুদানের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলার বিভিন্ন এলাকার ১৩ জন দুস্থ, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে মোট ১ লাখ ২০ হাজার ৫০০ টাকার এই আর্থিক সহায়তা দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান এসকল ব্যক্তিদের হাতে এই নগদ অর্থ তুলে দেন। এসময় উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মহির উদ্দিন, সেক্রেটারি অধ্যাপক আবুল হাশেম, সাবেক অধ্যক্ষ হালিম মজহার, অফিস সেক্রেটারি পাবনা-৩ জিয়াউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

খবর২৪ঘন্টা/জগসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team