বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় ১ শিশু নিহত,এসআই সহ একই পরিবার আহত ৫
প্রকাশের সময় :
রবিবার, ২ জুন, ২০১৯
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় মারিয়া নামে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে এক এসআই ও তার পরিবারের ৪ জন।বনপাড়া হাইওয়ে থানার ওসি দেলোয়ার হসেন জানান,ঢাকার কদমতলী থানায় কর্মরত পুলিশের সাব ইন্সপেক্টর আব্দুল জলিল ঈদের ছুটিতে ঢাকা থেকে পরিবার নিয়ে মাইক্রোবাসে নাটোরের
সিংড়ায় উপজেলার বিলভরট গ্রামে যাচ্ছিলেন।পথে বড়াইগ্রাম উপজেলার মহিষভাঙ্গা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়।এতে ঘটনাস্থলেই নিহত হয় এসআই আব্দুল জলিলের কন্যা মারিয়া তাসনিম।গুরুতর অবস্থায় আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করা হয়েছে।