
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: পিরোজপুরে নিহত বীর মুক্তিযোদ্ধা মানিক প্রসারীর জানাজা ও দাফনে বাধা দেওয়া এবং তাঁকে অসম্মান করার প্রতিবাদে নওগাঁর মহাদেবপুরে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ এবং স্মারকলিপি প্রদান করেছেন বীরমুক্তিযোদ্ধারা।
সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় মহাদেবপুর মুক্তিযোদ্ধা সংসদ এর আয়োজনে এ’সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মহাদেবপুর মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো.মোতাকাব্বের এর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন,যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ছিরাতুন নবী, সহ-আহ্বায়ক গোলাম সারোয়ার আনসারী,বীর মুক্তিযোদ্ধা জব্বার সরদার, আব্দুল জলিল,আবদুর রহমান,আবদুর রউফ,আব্বাস আলী প্রমুখ। বীর মুক্তিযোদ্ধারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানান।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।