
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাঘা উপজেলার মাহাদিপুর আমবাগান থেকে ৩০০ পিস ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ করেছে বিজিবি।
রোববার (২৩ আগস্ট) আনুমানিক সময়ের অভিযানে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ মীরগঞ্জ বিওপির একটি আভিযানিক দল বাঘা থানার মাহাদিপুর আমবাগানে তল্লাশি চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৩০০ পিস ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত মাদকদ্রব্যের কোনো দাবিদার পাওয়া যায়নি। উদ্ধার করা ট্যাবলেটগুলো বাঘা থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, ঘটনার সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সংশ্লিষ্টদের শনাক্ত করা গেলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।