
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়া উপজেলার সান্যালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নাটোর জেলা তথ্য অফিসের আয়োজনে এচগঝ কর্মপরিকল্পনার আওতায় বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সান্যালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মোজ্জামেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট এম. এইচ. এম. রুহুল আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রবিউল করিম, উপজেলা প্রাথমিক প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর মো. সোহেল রানা এবং জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার রেজওয়ান মোর্শেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নাটোর জেলা তথ্য অফিসার মো. আ. আউয়াল। সান্যালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
সমাবেশে বক্তারা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে তাদের ভবিষ্যৎ গঠনে শিক্ষার গুরুত্ব তুলে ধরেন তারা। মোবাইল ফোনের অপব্যবহার পরিহার করে প্রয়োজনীয় ও ইতিবাচক কাজে এর যথাযথ ব্যবহারের আহ্বানও জানান বক্তারা।
এ ছাড়া জন্ম নিবন্ধনের গুরুত্ব এবং প্রধানমন্ত্রীর অগ্রাধিকারমূলক বিভিন্ন কর্মসূচি সম্পর্কে উপস্থিত নারীদের অবহিত করা হয়।
সমাবেশের শুরুতে ডেঙ্গু প্রতিরোধ, প্রধানমন্ত্রীর অগ্রাধিকারমূলক কর্মসূচি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও নারীর জন্য গাড়িসহ বিভিন্ন বিষয়ের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।