1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
বড়াইগ্রামে মাটিবাহি ট্রাক্টরের চাপায় স্কুল শিক্ষার্থী নিহত - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

বড়াইগ্রামে মাটিবাহি ট্রাক্টরের চাপায় স্কুল শিক্ষার্থী নিহত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩

নাটোরের বড়াইগ্রামে মাটি বাহি ট্রাক্টরে চাপায় স্কুল শিক্ষার্থী শান্ত(৬)নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার নওগ্রাম সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শান্ত নওগ্রাম এলাকার আসমত আলীর ছেলে ও নওগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেনীর শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, নওগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্টান চলছিলো। এসময় শান্ত স্কুল থেকে বাড়িতে ফেরার পথে স্কুলের সামনের রাস্তায় উঠলে পিছন থেকে মাটি বাহি ট্রাক্টর তাকে চাপা দেয় এবং ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে সেখানেই মারা যায়। পরে স্থানীয়রা বিক্ষুদ্ধ হয়ে ট্রাক্টরে আগুন ধরিয়ে দেয়।

এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, ঘটনার সংবাদ পাওয়া মাত্রই পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team