1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
পুঠিয়ায় কুড়িয়ে পাওয়া টাকা মালিককে না পেয়ে ভ্যানচালক তুলে দিলেন বণিক সমিতির হাতে - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ০৯ মে ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

পুঠিয়ায় কুড়িয়ে পাওয়া টাকা মালিককে না পেয়ে ভ্যানচালক তুলে দিলেন বণিক সমিতির হাতে

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২০

পুঠিয়া প্রতিনিধিঃ পুঠিয়ার বানেশ্বরে কুড়িয়ে পাওয়া ৩ লাখ টাকা মালিককে না পেয়ে ভ্যানচালক নাহিদ হোসেন (২৪) তুলে দিলেন বণিক সমিতির হাতে। এ ঘটনায় এলাকায় সততার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন ভ্যানচালক নাহিদ হোসেন। শুক্রবার দুপুর দুইটার দিকে উপজেলার বানেশ্বর হাটের ঢাকা-রাজশাহী মহাসকের পার্শ্বের কাপড়ের মোড়ানো ব্যাগে সে টাকাগুলি কুড়িয়ে পায়। ভ্যানচালক নাহিদ হোসেন উপজেলার বানেশ্বর ইউনিয়নের চিতলপুকুর গ্রামের আলাউদ্দিনের ছেলে। নাহিদ জানান, শুক্রবার দুপুরে বানেশ্বর বাজারের সড়কের উপর ব্যাগে মোড়ানো তিন লাখ টাকা পাই। সেসময় টাকাগুলির প্রকৃত মালিক না পেয়ে পুঠিয়া থানা পুলিশের উপস্থিতিতে বানেশ্বর বণিক সমিতির অফিসের বানেশ্বর হাট ইজাদার ওসামান আলীর হাতে টাকাগুলি তুলে দিই। প্রকৃত মালিকে না পেয়ে টাকাগুলি আমার কাছে রাখা নিরাপদ মনে করিনি। তাই ইজাদারের হাতে টাকাগুলি তুলে দিয়েছি। এব্যাপারে বানেশ্বর হাটের ইজাদার ওসমান আলী জানান, ভ্যনচালক নাহিদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার রয়েছে। সে যখন টাকাগুলি পায় সেসময় তাকে কেউ দেখেনি। টাকাগুলি সে নিয়ে নিতে পারতো কিন্তু সে তা করেনি। প্রকৃত মালিকের হাতে টাকগুলি তুলে দেওয়ার জন্য আমার কাছে দিয়েছে। প্রকৃত মালিকে পাওয়া গেলে সবার উপস্থিতিতে টাকাগুলির তার হাতে তুলে দেওয়া হবে। প্রকৃত মালিককে না পাওয়া গেলে টাকাগুলি সরকারি কোষাগারে জমাদেওয়া হবে। খবর২৪ঘন্টা /এবি

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team