1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
পাবনায় যুবলীগ নেতা হত্যার ঘটনায় মামলা ; বিএনপি নেতা গ্রেপ্তার - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

পাবনায় যুবলীগ নেতা হত্যার ঘটনায় মামলা ; বিএনপি নেতা গ্রেপ্তার

  • প্রকাশের সময় : রবিবার, ২০ জানুয়ারী, ২০১৯

পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলার আতাইকুলায় যুবলীগ নেতা হাফিজুর রহমান হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার পর অভিযান চালিয়ে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, নিহত হাফিজুরের ভাই মনিরুল ইসলাম বাদি হয়ে রোববার (২০ জানুয়ারি) সকাল ১১টার দিকে এজাহার নামীয় ১৬ জনকে আসামী করে আতাইকুলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর দুপুর ২টার দিকে পাবনা শহরে অভিযান চালিয়ে মামলার ৮ নম্বর আসামী রবিউল ইসলাম রবিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত রবিউল আটঘরিয়া উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক। তিনি আটঘরিয়া উপজেলার লক্ষীপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
উল্লেখ্য, শনিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় আতাইকুলা থানার লক্ষীপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক হাফিজুর রহমানকে রঘুরামপুর বাজার এলাকায় কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
রঘুরামপুর গ্রামের একটি জলাশয়ে মাছ চাষকে কেন্দ্র করে বিরোদের জেরে প্রতিপক্ষের লোকজন হাফিজুর রহমানকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team