1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
পাবনায় শিশু কলি হত্যার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন বিক্ষোভ - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

পাবনায় শিশু কলি হত্যার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন বিক্ষোভ

  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

পাবনা প্রতিনিধি: পাবনায় শিশু কামরুন্নাহার কলি হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন এবং জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী ও নিহত শিশুর সহপাঠীরা।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে পাবনা জেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি আদালত এলাকাসহ আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মানববন্ধন বিক্ষোভ থেকে অভিযুক্ত দুই আসামীর দ্রুত বিচার সম্পন্ন করে ফাঁসির দাবী জানান এলাকাবাসী।

হত্যার ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মোস্তফা কামাল (৫৫) কুলুনিয়া গ্রামের মৃত আবদুল মতিন প্রামাণিকের ছেলে। অপর আসামি ইয়াছিন আলী (২১) সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সুবর্ণসারা গ্রামের মৃত মোহাব্বত আলীর ছেলে। বর্তমানে তিনি মোস্তফার বাসায় ভাড়া থাকতেন। পুলিশের কাছে তারা হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে।

মামলার তদন্ত ও অভিযুক্ত দুই আসামির স্বীকারোক্তির বরাত দিয়ে পাবনার ‎পুলিশ সুপার আবু আশ্রাফের ভাষ্য, গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় কুলুনিয়া গ্রামের কামাল প্রামাণিকের মেয়ে কামরুন্নাহার কলি (১০) নিখোঁজ হয়। ওইদিন প্রতিবেশী মোস্তফা কামাল ও তার ভাড়াটিয়া ইয়াছিন আলী শিশুটিকে ফুঁসলিয়ে মোস্তফার মুদি দোকানের পেছনের শোবার ঘরে নিয়ে যান। এরপর দুজন মিলে ধর্ষণ করেন। পরে ঘটনা জানাজানি হওয়ার আশঙ্কায় শিশুটিকে শ্বাসরোধে হত্যা করেন তারা।

‎হত্যার পর মরদেহ গুম করার উদ্দেশ্যে বস্তায় ভরে, তার সাথে দুটি ইট বেঁধে বাড়ির পাশের একটি পরিত্যক্ত ডোবায় ঝোঁপঝাঁড় ও লতাপাতার নিচে পানিতে ডুবিয়ে রাখে অভিযুক্তরা।

নিখোঁজের সাতদিন পর বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে কুলুনিয়া গ্রামে বাড়ির পাশের ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় কলির মরদেহ উদ্ধার করে পুলিশ।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team