1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
পাবনায় বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

পাবনায় বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

পাবনা প্রতিনিধি: একসাথে, আরও শক্তিশালী, জলাতঙ্ক মুক্ত বিশ্ব গড়ি-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো পাবনায়ও পালিত হয়েছে বিশ্ব জলাতঙ্ক দিবস।

দিবসটি উপলক্ষে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন ডাঃ আমিনুল হক, ডাঃ রাফিয়া আফরোজসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

সভায় বক্তারা বলেন, জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ হলেও সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা ও টিকাদানের মাধ্যমে এ রোগ প্রতিরোধ করা সম্ভব। বিশেষ করে কুকুরসহ অন্যান্য প্রাণীর কামড়ের শিকার হলে দ্রুত ক্ষতস্থান পরিষ্কার করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জলাতঙ্কের টিকা গ্রহণ করতে হবে। জনসচেতনতা বৃদ্ধি এবং প্রাণীদের যথাযথ টিকাদানের মাধ্যমে জলাতঙ্ক নির্মূলে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team