1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
নাটোরে ২০০ পরিবহন শ্রমিক পরিবারের মাঝে পাঁচ লাখ টাকা বিতরণ - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

নাটোরে ২০০ পরিবহন শ্রমিক পরিবারের মাঝে পাঁচ লাখ টাকা বিতরণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

নাটোর প্রতিনিধি: ইদ উপলক্ষে নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ২০০ শ্রমিক পরিবারের মাঝে পাঁচ লাখ টাকার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৬ মে) দুপুরে শহরের বড়হরিশপুর এলাকায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে অসুস্থ, পঙ্গু, বয়স্ক ও মৃত্যুকালীন ক্ষতিগ্রস্থ এসব পরিবারের সদস্যদেরকে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

এ উপলক্ষে আয়েজিত এক আলোচনা সভার সংগঠনের সহ-সভাপতি মজিবুর রহমান সেন্টুর সভাপতিত্বে এ সভায় বক্তব্য দেন, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি শফিকুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ. লাইন সেক্রেটারী মোকবুল হোসেনসহ অন্যরা।

এসময় বক্তারা বলেন, শ্রমিকদের কল্যাণ তহবিল থেকে এই ভাতা প্রদান করা হচ্ছে, যাতে করে অসহায় পরিবারগুলো কিছুটা আর্থিক সহায়তা পেয়ে ইদের আনন্দটা ভাগাভাগি করে নিতে পারে।

বিগত দশ বছর শ্রমিকদের কোন ভাতাই দেয়া হতো না, ৫ আগষ্টের পর এই সংগঠনটি কিভাবে শ্রমিব বান্ধব সংগঠন করা যায়, নাটোর সদর আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদারের নির্দেশনায়, যাতে শ্রমিকদের টাকা শ্রমিকরা পায়, বিএনপির কোন নেতার পকেটে না যায় সেই কাজ গুলো করছি। ভবিষ্যতেও পরিবহন শ্রমিকদের কল্যাণে বয়ষ্ক ও বিধবা ভাতা চালু করা সহ এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান নেতৃবৃন্দ ।

এসময় সংগঠনের নেতা মনির হোসেন আব্দুল খালেক,লাবলু, সেন্টু ইসলাম, জর্জ মিয়া, কাওসার আহম্মেদসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ইদের আগে এসহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শ্রমিকদের স্বজনরা। তারা জানান, এই সহায়তা পেয়ে স্বজন ও প্রিয়জনদের সঙ্গে ইদের আনন্দকে ভাগাভাগি করে নিতে পারবে ।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team