1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
নাটোরে ট্রেনের ধাক্কায় মেছো বাঘের মৃত্যু - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

নাটোরে ট্রেনের ধাক্কায় মেছো বাঘের মৃত্যু

  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০

নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় একটি মেছো বাঘ মারা গেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার নলডাঙ্গা রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে নলডাঙ্গা রেল স্টেশনের দক্ষিনে নওপাড়া এলাকায় রেললাইন পারাপারের সময় একটি মেছো বাঘ (ঢাকা গামী) ট্রেনের ধাক্কায় ছিটকে রেললাইনের নিচে পড়ে যায়। মেছো বাঘের মৃত্যুর বিষয়টি জানাজানি হলে, সকালে বিভিন্ন স্থান থেকে মানুষ ভিড় জমায় প্রাণীটি দেখার জন্য।

বিবিসিএফ’র দপ্তর সম্পাদক ফজলে রাব্বী বলেন, নলডাঙ্গা রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশে ওই এলাকার আশেপাশে ঝোপঝাড়ে মেছো বাঘসহ বিভিন্ন ধরনের বন্যপ্রাণী বাস করে। এর আগেও নলডাঙ্গায় বিভিন্ন সময় মেছো বাঘের মৃত্যু হয়েছে। রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সাথে কথা বলে, স্থানীয়দের প্রাণীটি মাটিতে পুতে ফেলার নিদের্শ দেওয়া হয়েছে।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team