1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
নাটোরে উত্তরা গণভবন ও রাণী ভবানী রাজবাড়ি বন্ধের ঘোষণা - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

নাটোরে উত্তরা গণভবন ও রাণী ভবানী রাজবাড়ি বন্ধের ঘোষণা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০

নাটোর প্রতিনিধি :নাটোরে করোনা ভাইরাস প্রতিরোধে সতর্কতার অংশ হিসেবে উত্তরা গণভবন ও রাণী ভবানী রাজবাড়ি এবং শিশু পার্ক সহ দর্শনার্থীদের জন্যে বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসন আগামী  ৩১ মার্চ পর্যন্ত বন্ধের এই নির্দেশনা জারি করে।দেশের দর্শনীয় স্থান সমূহের মধ্যে নাটোরের উত্তরা গণভবন এবং রাণী ভবানী রাজবাড়ি অন্যতম। উত্তরা গণভবন ও এর অভ্যন্তরের সংগ্রহশালা দেখতে প্রতিদিন গড়ে আটশ’ দর্শনাথীর আগমন ঘটে। ছুটির দিনগুলোতে দর্শনার্থীর সংখ্যা দুই হাজার ছাড়িয়ে যায়। রাণী ভবানী রাজবাড়ি চত্বর পিকনিক স্পট হিসেবে ব্যবহার করা হয় এবং প্রায় অনুরুপ দর্শনার্থী এই রাজবাড়ি পরিদর্শন করে থাকেন। শীত-বসন্তে দর্শনার্থী সমাগমে মুখর হয়ে ওঠে এই দু’টি রাজবাড়ি। জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উত্তরা গণভবন ও রাণী ভবানী রাজবাড়ি পরিচালিত হচ্ছে।নাটোরে জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ জানান, জেলায় করোনা ভাইরাস প্রতিরোধে সতর্কতামূলক বিভিন্ন উদ্যোগ গ্রহন করা হয়েছে। বিদেশ থেকে আসা জেলা বিভিন্ন হাসপাতালে ২৩ জনকে হোম কোয়ারেন্টাইনে কঠোর নজরদারির মধ্যে রাখা হয়েছে। সতর্কতার অংশ হিসেবে উত্তরা গণভবন ও রাণী ভবানী রাজবাড়ি আগামী ৩১ মার্চ পর্যন্ত সাময়িক বন্ধ রাখা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team