1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
নাখালপাড়ায় এক গৃহবধূকে কুপিয়ে হত্যা - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

নাখালপাড়ায় এক গৃহবধূকে কুপিয়ে হত্যা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মার্চ, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: রাজধানীর পশ্চিম নাখালপাড়ার একটি বাসায় ঢুকে আমেনা (৬৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৮ মার্চ) দুপুর তিনটার দিকে ২৮৮ পশ্চিম নাখালপাড়া রসূল ভিলার নিচতলার বাসা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, নিহত আমেনা ওই বাড়ির মালিক। বাড়ির নিচতলায় কোনো ভাড়াটিয়া ছিল না। দুপুরে এক তরুণ ভাড়া নেওয়ার কথা বলে বাসায় প্রবেশ করে। এরপর আমেনা বাসা দেখানোর জন্য নিচে গেলে তাকে কুপিয়ে জখম করা হয়।
ময়নাতদন্তের জন্য আমেনার মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি আব্দুল রশিদ।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team