1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
নন্দীগ্রামে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

নন্দীগ্রামে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার নন্দীগ্রামে অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতরা হলেন— নন্দীগ্রাম উপজেলার কলেজপাড়া এলাকার মৃত নূরুল ইসলামের ছেলে মোঃ ইমরান শেখ বিপ্লব (৪০) এবং ঠাকুরগাঁও জেলার কাজীপাড়া এলাকার মোঃ আফতাব উদ্দিনের ছেলে মোঃ রাজিব (২১)।

ডিএনসি সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন আরা-এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত দুই আসামিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। উদ্ধারকৃত গাঁজা ঘটনাস্থলেই বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে ডিএনসির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। জনসাধারণের সহযোগিতায় মাদকের বিরুদ্ধে এই অভিযান আরও জোরদার করা হবে।”

তিনি আরও বলেন, “তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি কঠোর আইন প্রয়োগও অব্যাহত থাকবে।”

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team