1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
নওগাঁ সীমান্তে বিজিবির কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

নওগাঁ সীমান্তে বিজিবির কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক সীমান্ত এলাকা হতে ৯৪.৭৫০ কেজি ওজনের ১টি দুষ্প্রাপ্য কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ০৩ আগস্ট পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর সহকারী পরিচালক মোঃ হাচানুর রহমান নির্ভরযোগ্য সূত্রে জানতে পারেন যে, খঞ্জনপুর বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার মরাডাঙ্গা এলাকায় বনবিভাগের পুরাতন আকাশমনি বাগানের মধ্যে কতিপয় সংঘবদ্ধ চোরাকারবারী একটি দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে সমবেত হবে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে সহকারী পরিচালক মোঃ হাচানুর রহমানের নেতৃত্বে ০৮ সদস্যবিশিষ্ট একটি বিশেষ টহলদল আনুমানিক ২০০০ ঘটিকায় সীমান্ত পিলার ২৫০/২-এস হতে আনুমানিক ২৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মরাডাঙ্গা এলাকার বনবিভাগের পুরাতন আকাশমনি বাগানে (জিআর-৫৬০৮৪৮, এমএস-৭৮সি/১২) অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে সংঘবদ্ধ চোরাকারবারীরা বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে তাদের কাছে থাকা মূর্তিটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ০১টি দুষ্প্রাপ্য কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করে। উদ্ধারকৃত মূর্তিটির ওজন ৯৪.৭৫০ কেজি।

পরবর্তীতে স্থানীয় পত্নীতলা উপজেলায় নজিপুর জুয়েলারি সমিতির অভিজ্ঞ কর্মকার দ্বারা পরীক্ষা-নিরীক্ষান্তে উদ্ধারকৃত মূর্তিটি প্রকৃত দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি হিসেবে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়। এছাড়াও অদ্য ০৪ আগস্ট প্রত্নতত্ত্ব অধিদপ্তর, পাহাড়পুর এর প্রতিনিধি মূর্তিটি সরেজমিনে পরীক্ষা-নিরীক্ষা করে মূর্তিটিকে ১১-১২ শতকে ব্যবহৃত উচ্চমানের কষ্টি পাথরের একটি মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে চিহ্নিত করেন।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক লে.কর্নেল এহসান হাবীব বলেন, ‘সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্তীয় সকল প্রকার অপরাধ কার্যক্রম দমনে সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে।’

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team