1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
নওগাঁয় মানবাধিকার রক্ষাকারী নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

নওগাঁয় মানবাধিকার রক্ষাকারী নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় জেলা মানবাধিকার রক্ষাকারী নেটওয়ার্কের নভেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিরোধ এবং মানবাধিকার রক্ষাকারীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও নেটওয়ার্কিং জোরদারের লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ ও সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান জানানো হয়।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে শহরের ঐতিহ্যবাহী প্যারীমোহন সাধারণ গ্রন্থাগারে ‘ডিফেন্ডিং হিউম্যান রাইটস থ্রু নেটওয়ার্ক স্ট্রেন্দেনিং’ প্রকল্পের আওতায় এই সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় উন্নয়ন সংস্থা এ্যাসিসট্যান্স ফর ল্যান্ডলেস অর্গানাইজেশনের (আলো) আয়োজনে এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সহযোগিতায় সভায় নেটওয়ার্কের সদস্যবৃন্দ, নাগরিক সমাজের প্রতিনিধি এবং এমএসএফের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। প্রকল্পটি ন্যাশনাল এনডাউমেন্ট ফর ডেমোক্রেসি, যুক্তরাষ্ট্রের অর্থায়নে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে।

সভায় নেটওয়ার্ক কমিটির সভাপতি ডিএম আব্দুল বারীর সভাপতিত্বে ও ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস মনিটরিং অফিসার নাইস পারভীনের সঞ্চালনায় স্বাগত বক্তব্যের মধ্যে জেলার সাম্প্রতিক মানবাধিকার পরিস্থিতি তুলে ধরেন আলো-এর নির্বাহী পরিচালক মাসুদুর রহমান।

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী অ্যাডভোকেট সোফিয়া হাসিন। এছাড়াও গণমাধ্যমকর্মী, নেটওয়ার্কেও বিভিন্ন সদস্য প্রমুখ বক্তব্য রাখেন। সভায় ফ্যাক্ট ফাইন্ডিংয়ে মানবাধিকার কর্মীদের করণীয়’ বিষয়ে আলোচনা করা হয়। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অনুসন্ধানে তথ্য সংগ্রহ, ঘটনার নিরপেক্ষতা যাচাই, প্রমাণ সংরক্ষণ, ভুক্তভোগীর নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষা এবং দায়িত্বশীলতার সঙ্গে তথ্য উপস্থাপনের গুরুত্ব তুলে ধরা হয়। সভায় অংশগ্রহণকারীরা জেলার মানবাধিকার পরিস্থিতি, মানবাধিকার রক্ষাকারীদের চ্যালেঞ্জ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে মানবাধিকার সুরক্ষায় নেটওয়ার্কের কার্যকর ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান আলোচক দেশের সামগ্রিক মানবাধিকার পরিস্থিতি, প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য এবং জেলা পর্যায়ের মানবাধিকার রক্ষাকারী নেটওয়ার্কের সদস্যদের দায়িত্ব ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিরোধ, ভুক্তভোগীদের পাশে দাঁড়ানো, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে মানবাধিকার সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন। মানবাধিকার রক্ষায় সম্মিলিত উদ্যোগ, নিয়মিত তথ্য আদান-প্রদান, নিরপেক্ষ তথ্য অনুসন্ধান এবং নাগরিক সমাজ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্ব প্রদান করেন তিনি।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team