1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
নওগাঁয় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২ - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

নওগাঁয় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩

নওগাঁর মহাদেবপুরে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেল ৩টার দিকে উজেলার চৌমাশিয়া এলাকায় নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের জয়পুর গ্রামের সমসের মণ্ডলের ছেলে পিকআপ চালক হারুন মন্ডল (২৬) এবং আদমদিঘী উপজেলার মুজিবুর রহমান (৬০)। আহতদের ২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, নওগাঁ-রাজশাহী মহাসড়কের চৌমাশিয়া মোড় এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। যাত্রীবাহী বাসটিও সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলেই পিকআপের চালক হারুন মারা যান। নওগাঁ জেনারেল হাসপাতালে নেয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। আহত আরও ১৫ জনকে উদ্ধার করে নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএ/

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team