1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
নওগাঁয় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

নওগাঁয় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অসহায় হতদরিদ্র প্রশিক্ষণ প্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার (১ জুলাই) দুপুরে মহিলা বিষয়ক অধিদপ্তর উপপরিচালকের কার্যালয়ে নওগাঁ সদর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজন করে। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- নওগাঁ-৫(সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।

এসময় নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম রানা, বদলগাছী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (উপপরিচালক অতিরিক্ত দায়িত্ব) ফারুক আহমেদ, রানীনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আকতার ও সভানেত্রী পারভীন।

এসময় মহিলা বিষয়ক কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে ২১ জন প্রশিক্ষণ প্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন প্রধান অতিথি।

আয়োজকরা জানান- বর্তমান সরকার তৃণমূল পর্যায়ের মানুষের জীবনমান উন্নয়ন এবং নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে কাজ করছে। নারীরা এ প্রশিক্ষণকে কাজে লাগিয়ে বাস্তবমুখী শিক্ষার মাধ্যমে তাদের বেকারত্ব দুরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামীতে তারা কর্মসংস্থানের মাধ্যমে অর্থনৈতিক ভাবে লাভবান হবেন।

পরে নারী ও শিশুর প্রতি সহিংসতা রেখে এবং বাল্যবিবাহ প্রতিরোধমুলক উঠান করেন প্রধান অতিথি।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team