1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা যেন কাগজে সীমাবদ্ধ না থাকে: রাষ্ট্রপতি - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা যেন কাগজে সীমাবদ্ধ না থাকে: রাষ্ট্রপতি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
ফাইল ছবি

নিউজ ডেস্ক: দুর্যোগ মোকাবিলায় দূরদর্শী নীতি ও সমন্বিত পরিকল্পনা গ্রহণের জোর তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা যেন শুধু কাগজে সীমাবদ্ধ না থাকে। একই সঙ্গে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক দুর্যোগ ব্যবস্থাপনা গড়ে তোলারও আহবান জানান তিনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় রাষ্ট্রপতি এসব কথা বলেন।

দুর্যোগ ব্যবস্থাপনায় জনগণের অংশগ্রহণকে অন্যতম প্রধান শক্তি হিসেবে উল্লেখ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, দেশের অন্যতম উদীয়মান ঝুঁকি হচ্ছে ভূমিকম্প। নগরে ভবন নির্মাণবিধির প্রয়োগে ঘাটতি থাকার কারণে ভূমিকম্পের এই ঝুঁকি উত্তরোত্তর বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

ঝুঁকি হ্রাস ও উদ্ধার কার্যক্রমের নানা দিক তুলে ধরে তিনি বলেন, যেকোনও দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা তৈরি ও বাস্তবায়নের সময় নারী, শিশু, প্রবীণ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সেই পরিকল্পনার একদম কেন্দ্রে রাখতে হবে।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team