1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা অব্যাহত থাকবে: প্রতিমন্ত্রী অমিত - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা অব্যাহত থাকবে: প্রতিমন্ত্রী অমিত

  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬

নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরে পানিবন্দি হয়ে পড়া চান্দগাঁও সিএন্ডবি ও মোহরা এলাকার বন্যাদুর্গত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

রোববার (১২ জুলাই) তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সংসদ সদস্য এরশাদ উল্লাহ ও সংসদ সদস্য সাঈদ আল নোমান।

পরিদর্শনকালে তারা পানিবন্দি মানুষের খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে বন্যা ও জলাবদ্ধতায় সৃষ্ট দুর্ভোগের বিষয়ে অবহিত হন।

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম অগ্রাধিকার। মানুষের দুর্ভোগ লাঘবে সরকার, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা সমন্বিতভাবে কাজ করছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, বন্যাকবলিত এলাকায় সিটি করপোরেশনের ত্রাণ ও জরুরি সহায়তা কার্যক্রম চলমান রয়েছে। পানিবন্দি মানুষের জন্য খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিতে বিভিন্ন ওয়ার্ডে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।

সংসদ সদস্য এরশাদ উল্লাহ ও সাঈদ আল নোমান ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করে বলেন, বন্যা-পরবর্তী পুনর্বাসনসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা নিশ্চিত করতে তারা কাজ করে যাবেন।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকেরা উপস্থিত ছিলেন।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team