1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
দুর্গাপুর পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের দুই’দিনের কর্মবিরতি - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ২০ মে ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

দুর্গাপুর পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের দুই’দিনের কর্মবিরতি

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জানুয়ারী, ২০১৮

দুর্গাপুর প্রতিনিধিঃ  ভাত চাই, বেতন চাই, চাকরি শেষে পেনশন চাই, এমন শ্লোগানের মধ্যদিয়ে বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের কর্মসুচির অংশ হিসেবে রাজশাহীর দুর্গাপুর পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পযর্ন্ত এই কর্মবিরতী  পালন করেন। পৌরসভার সকল প্রকার কার্যক্রম বন্ধ রেখে তালাবদ্ধ অবস্থায় প্রধান ফটকের সামনে সরকারি কোষাগার থেকে বেতন-ভাতাদি পেনশন সুবিধা বাস্তবায়নের দাবীতে এই কর্মবিরতী পালন করা হয়। প্রথম দিনের কর্মবিরতিতে  উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌরসভার কর্মকার্তা ও কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি উপ-সহকারী প্রকৌশলী শাহাবুল হক, দুর্গাপুর পৌরসভার সহকারি কড় নিদ্ধারক ও জেলা সদস্য আকরাম আলী, দুর্গাপুর পৌরসভার হিসাব রক্ষক হাবিবুর রহমান, কার্যসহকারী রতন কুমার ঘোষ, ট্রেডলাইসিন্স পরিদর্শক খায়রুল বাসার, সহকারি কর আদায়কারী নূরুল ইসলাম,কম্পিউটার অপরেটর সাইদুর রহমান, কর আদায়কারী নাসরিন আক্তার, টিকাদানকারী রাশিদা খাতুন, স্বাস্থ্য সহকারী মাহাবুব আলম, টিকাদানকানী পুরুষ হযরত আলী, কনজারভেশন্সী ইন্সপেক্টর সোলেমান আলী,ময়েন উদ্দিন, ইসলাম আলী, জহুরুল হক, মুদ্রাক্ষরিক রাকিবুল ইসলাম রাকিব, জনাব আলী, প্রমূখ।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team