1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
দুর্গাপুরে রক্তযোদ্ধা ফাউন্ডেশনের ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

দুর্গাপুরে রক্তযোদ্ধা ফাউন্ডেশনের ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: রক্ত দিলে হয় না ক্ষতি, রক্ত দিবো ৪ মাস পরপর—এ স্লোগানকে সামনে রেখে রাজশাহীর দুর্গাপুরে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় রক্তযোদ্ধা ফাউন্ডেশনের উদ্যোগে দুর্গাপুর দুরন্ত মডেল একাডেমিতে এ কর্মসূচির আয়োজন করা হয়। রক্তদানে সচেতনতা বৃদ্ধি এবং জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজে পেতে সহায়তার লক্ষ্যে আয়োজিত ক্যাম্পেইনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশ নেন। ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন দুর্গাপুর রক্তযোদ্ধা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সমাজসেবক পারভেজ মনি, দুরন্ত মডেল একাডেমির প্রধান শিক্ষক মো. স্বপন আহমেদ, উপজেলা বিডি ক্লিনের সমন্বয়ক আবদুল করিম, মেডিকেল টেকনোলজিস্ট মাহাবুর রহমান শরীফ, ফেসবুক অ্যাক্টিভিস্ট ফয়সাল কবির, স্বেচ্ছাসেবক ও শিক্ষক ইমামুল হাসান এবং রক্তযোদ্ধা ফাউন্ডেশনের সদস্য মো. অনিক প্রমুখ।

 

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team