1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
দুর্গাপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত : বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ২৩ মে ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

দুর্গাপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত : বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : যথাযথ মর্যাদায় রাজশাহীর দুর্গাপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। 

বুধবার (২৬ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি-বেসরকারি, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক দল পৃথক কর্মসূচিতে দিবসটি পালন করে।

কর্মসূচির মধ্যে ছিল- জাতীয় পতাকা উত্তোলন, স্বাধীনতা যুদ্ধে নিহত শহিদদের স্মরণে বিজয়স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, ৩১ (একত্রিত) বার তোপধ্বনি, জাতীয় সংগীত পরিবেশন, কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান, দেশ ও জাতির শান্তি কামনায় মসজিদ-মন্দিরে বিশেষ মোনাজাত ও প্রার্থনা এবং মাদ্রাসা-এতিমখানায় ও শিশু বিকাশ কেন্দ্রে উন্নতমানের খাবার বিতরণ। 

জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সাবরিনা শারমিন।

দিবসটির শুরুতে সকাল সাড়ে ৬ টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রীয় বিজয়স্তম্ভে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এর পর সকাল ৯ টায় সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উত্তোলন করা হয় জাতীয় পতাকা। উদ্বোধন করা হয় কুচকাওয়াজ অনুষ্ঠানের। কুচকাওয়াজে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয় এবং তারা ডিসপ্লে প্রদর্শন করে। 

সকাল সাড়ে ১০টায় উপজেলা মিলনায়তনে আলোচনা সভা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং সম্মাননা দেওয়া হয়।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান, দুর্গাপুর থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মাসুক ই মোহাম্মদ, আনসার ভিডিপি কর্মকর্তা সেলিনা আক্তার, কৃষি কর্মকর্তা সাহানা পারভীন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফরিদ হোসাইনসহ রাজনৈতিক ব্যাক্তিবর্গ, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, শিক্ষক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বিএ..

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team