1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
দুর্গাপুরে ট্রলির তাণ্ডব, হাত-পা হারিয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে শিশু - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ০৭ জুন ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

দুর্গাপুরে ট্রলির তাণ্ডব, হাত-পা হারিয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে শিশু

  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ইটবোঝাই ট্রলির ধাক্কায় সাদিকুল ইসলাম (৩) নামে এক শিশুর একটি হাত ও একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

রোববার (৭ জুন) সকাল ৯টার দিকে উপজেলার কয়ামাজমপুর গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

আহত সাদিকুল ইসলাম বাগমারা উপজেলার তাহেরপুর এলাকার হরিতলা গ্রামের খুরশীদ আলমের ছেলে। কয়েকদিন আগে মায়ের সঙ্গে সে দুর্গাপুর উপজেলার কয়ামাজমপুর গ্রামে নানাবাড়িতে বেড়াতে আসে।

পরিবারের সদস্যরা জানান, সকালে বাড়ি ফেরার প্রস্তুতির সময় সড়কের পাশে অবস্থান করছিল সাদিকুল। এ সময় দ্রুতগতিতে আসা ইটবোঝাই একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির একটি হাত ও একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে স্থানান্তর করা হয়। বর্তমানে চিকিৎসকরা তাকে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসা দিচ্ছেন।

ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রলিটি আটক করে। এ সময় ট্রলিচালকও আহত হন। পরে স্থানীয়রা তাকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team