1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
দুর্গাপুরে অতিরিক্ত মূল্যে অকটেন বিক্রি, ১ লক্ষ টাকা জরিমানা - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

দুর্গাপুরে অতিরিক্ত মূল্যে অকটেন বিক্রি, ১ লক্ষ টাকা জরিমানা

  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুরে অতিরিক্ত দামে অকটেন বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২ মে) রাত নয়টার দিকে উপজেলার গোপালপুর বাজারে অভিযান পরিচালনার সময় রেজাউল নামের এক ব্যবসায়ীকে প্রতি লিটার অকটেন ২২০ টাকা দরে বিক্রি করতে গিয়ে হাতেনাতে ধরা হয়। পরে তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক লক্ষটাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে ১ এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও দেওয়া হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু বলেন,
“ভোক্তা সাধারণের অধিকার রক্ষায় বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। কেউ যাতে অনৈতিকভাবে অতিরিক্ত মুনাফা করতে না পারে, সে বিষয়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয় প্রশাসনের এ ধরনের পদক্ষেপে বাজারে শৃঙ্খলা ফিরবে বলে আশা করছেন সাধারণ ভোক্তারা।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team