1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
দুই জেলায় নতুন পুলিশ সুপার - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

দুই জেলায় নতুন পুলিশ সুপার

  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬

নিউজ ডেস্ক: ফরিদপুর ও ঝালকাঠি জেলার পুলিশ সুপার (এসপি) পদে রদবদল আনা হয়েছে।

রোববার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লাকে ঝালকাঠির পুলিশ সুপার এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীকে ফরিদপুরের পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে।

একই আদেশে ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলামকে সিআইডিতে বদলি করা হয়েছে।

আরেকটি পৃথক আদেশে ঢাকা, রাজশাহী ও খুলনা রেঞ্জ ডিআইজি পদেও পরিবর্তন আনা হয়েছে। সেখানে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি মো. ইকবাল হোসেনকে ঢাকা রেঞ্জের ডিআইজি, বরিশাল মহানগর পুলিশ কমিশনার মো. আশিক সাঈদকে রাজশাহী রেঞ্জের ডিআইজি ও বরিশাল রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে খুলনা রেঞ্জ ডিআইজি পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া পুলিশ সদর দপ্তরের ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহকে বরিশাল মহানগর পুলিশ কমিশনার, খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হককে শিল্পাঞ্চল পুলিশে এবং রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে এপিবিএনে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team