1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
দায়িত্ব পালন শেষে নিজ দেশে ফিরে গেলেন বার্নিকাট - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

দায়িত্ব পালন শেষে নিজ দেশে ফিরে গেলেন বার্নিকাট

  • প্রকাশের সময় : শনিবার, ৩ নভেম্বর, ২০১৮
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট

খবর২৪ঘন্টা ডেস্কঃ 

বাংলাদেশে প্রায় চার বছর দায়িত্ব পালন শেষে নিজ দেশে ফিরে গেলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। শুক্রবার (২ নভেম্বর) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেন।

বাংলাদেশে দায়িত্ব পালনের মধ্য দিয়েই ৩৭ বছরের চাকরি জীবন থেকে অবসর নিতে চলেছেন তিনি। মাত্র কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড অর্জন করেছেন মার্শা বার্নিকাট। ২০১৫ সালের ২৫ জানুয়ারি রাষ্ট্রদূতের দায়িত্ব নিয়ে তিনি বাংলাদেশে আসেন।

মঙ্গলবার (৩০ অক্টোবর) বিদায় উপলক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বার্নিকাট বলেন, সমৃদ্ধির পথে এগিয়ে চলা এক অপার সম্ভাবনার বাংলাদেশকে দেখে যাচ্ছি। বাংলাদেশিদের অনন্য বৈশিষ্ট্য হলো সারল্য। এই মানুষগুলোর কথা চিরদিন মনে থাকবে। আমি যেখানেই যাব সেখানে বাংলাদেশের সফলতার কথা বলব। এই দেশ ছেড়ে যেতে কষ্ট হচ্ছে। এজন্য আমি বাংলাদেশকে ‘গুড বাই’ না বলে বাংলায় বলতে চাই, ‘আবার দেখা হবে’।

প্রসঙ্গত, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ইতোমধ্যে আর্ল রবার্ট মিলারের নিয়োগ চূড়ান্ত হয়েছে। আগামী ১৮ নভেম্বর তার ঢাকায় আসার কথা রয়েছে।

খবর২৪ঘন্টা / সিহাব

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team