
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোরে থানা পুলিশের বিশেষ অভিযানে একটি ট্রাক থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ট্রাক চালক ও হেলপারকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, পবা উপজেলার মহানন্দখালী উত্তরপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে ট্রাকচালক রনিউর রহমান (৩৫) এবং একই উপজেলার পুঠিয়া পাড়া গ্রামের ইনতাজ আলীর ছেলে ট্রাকের হেলপার ইমন আলী (২৪)।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ জানান, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ভোর ৪টার দিকে তালন্দ বাজার এলাকার ধান পট্টিতে দাঁড়িয়ে থাকা ঢাকা-মেট্রো ট-২০-৪৫৩০ নম্বরের একটি ট্রাক তল্লাশি করা হয়। এ সময় ট্রাকের ভেতর থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, ট্রাকের বডির গোপন অংশে লুকিয়ে গাঁজাগুলো বিক্রির উদ্দেশ্যে আনা হয়েছিল। ঘটনার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত ট্রাকটি জব্দ করে থানায় রাখা হয়েছে এবং গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।