1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ঢাকা উত্তর সিটি: আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

ঢাকা উত্তর সিটি: আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জানুয়ারী, ২০১৮

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: ঢাকা উত্তর ‍সিটি করপোরেশনে মেয়র পদে উপ-নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশীদের মাঝে ফরম বিক্রি শুরু হয়েছে। শনিবার সকাল থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যাললে এই মনোনয়ন বিক্রি শুরু হয়।

মনোনয়ন ফরম কিনতে নগদ ২৫ হাজার টাকা দলের তহবিলে জমা দিতে হবে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ব্যবসায়ী আদম তমিজি হক ও রাসেল আশিকী মনোনয়নপত্র কিনেছেন। মনোনয়নে আগ্রহীরা আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত এই ফরম কিনতে পারবেন।

দলটির দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ এ তথ্য নিশ্চিত করেছেন।

মনোনয়ন সংগ্রহের পর রাসেল আশেকী সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করতে এবং ঢাকা উত্তরের জনগণের উন্নয়নের জন্য কাজ করে যেতে চাই। আমি মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে ডিএনসিসি এলাকার সার্বিক উন্নয়নে আমার সর্বোচ্চটা দিয়ে কাজ করবো।’

১৬ জানুয়ারি সন্ধ্যায় সাতটায় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় আনুষ্ঠানিকভাবে প্রার্থী বাছাই করা হবে।

আনিসুল হকের মৃত্যুতে ফাঁকা হওয়া ঢাকা উত্তর সিটির মেয়র পদ পূরণে ভোট হবে আগামী ২৬ ফেব্রুয়ারি। আর এজন্য প্রার্থিতা জমা দেয়ার শেষ সময় ১৮ জানুয়ারি।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team