1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হলেই সাংবাদিক গ্রেপ্তার নয়: আইনমন্ত্রী - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হলেই সাংবাদিক গ্রেপ্তার নয়: আইনমন্ত্রী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১

ডিজিটাল সিকিউরিটি আইনে (আইসিটি অ্যাক্ট) মামলা হওয়ার সঙ্গে সঙ্গে যাতে সাংবাদিকদের গ্রেপ্তার করা না হয় সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপ হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আনিসুল হক বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমি কথা বলেছি, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হলেই যাতে তাৎক্ষণিক গ্রেপ্তার করা না হয়, বিষয়টি তাকে বলেছি। তিনিও এতে সায় দিয়েছেন।

তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার রোধে কঠোর হচ্ছি আমরা। ভবিষ্যতে যারা এর অপব্যবহার করবেন, আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করছি।

এসময় তিনি দাবি করেন, বাক স্বাধীনতা বা সংবাদপত্রের স্বাধীনতা হরণের জন্য এ আইন করা হয়নি। এই আইনে মামলা নেওয়া হবে কি না, সেটা এর আগে যাচাই করতে হবে। সন্তুষ্ট হলে পরে মামলা নেওয়া যাবে।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team