1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ডিএনসি’র মাদকবিরোধী টহল ও তল্লাশি জোরদার - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ০৯ মে ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

ডিএনসি’র মাদকবিরোধী টহল ও তল্লাশি জোরদার

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় মাদকের বিস্তার রোধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে আদমদীঘি উপজেলার হবির মোড় ও পোওতা রেলগেইট এলাকায় মাদকবিরোধী টহল ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া।

শুক্রবার (০৮ মে) পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সদস্যরা বিভিন্ন যানবাহন, সন্দেহভাজন ব্যক্তি ও গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশি চালান। এসময় সাধারণ মানুষের মাঝে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয় এবং মাদকবিরোধী লিফলেট বিতরণ করা হয়।

অভিযান পরিচালনায় সার্বিক দিকনির্দেশনা দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক জিললুর রহমান। তিনি বলেন, সমাজ ও তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে হলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানই যথেষ্ট নয়, এর পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে। মাদক একটি ব্যক্তি নয়, পুরো সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয় উল্লেখ করে তিনি বলেন, মাদক নির্মূলে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে ডিএনসি বগুড়া নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, সীমান্তবর্তী ও গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্রগুলোকে বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে। মাদক কারবারি কিংবা মাদক সেবীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

ডিএনসি কর্মকর্তারা জানান, মাদকবিরোধী এ ধরনের টহল, তল্লাশি ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team