1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ডিএনসির মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেপ্তার - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

ডিএনসির মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়া সদরে মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা, টাপেন্টাডল ও ইয়াবাসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বগুড়া সদর উপজেলার সেউজগাড়ী, চকসূত্রাপুর ও সাতমাথা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ডিএনসি বগুড়া সূত্রে জানা গেছে, অভিযানে ৬০ গ্রাম গাঁজা, পাঁচটি টাপেন্টাডল ট্যাবলেট ও ছয়টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওবায়দুর রহমান। ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল অভিযানে অংশ নেয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বগুড়া সদরের কাটনারপাড়ার মো. পলাশ (৫০), মালতিনগরের মো. মানিক (৩৫), গাবতলীর তরফদারপাড়ার মো. আশরাফুল (২৭), বগুড়া সদরের লতিফপুরের মো. জাকির (২৯), শাজাহানপুরের গন্ডগ্রামের মো. জয়নাল মন্ডল (৪০), বগুড়া সদরের মালতিনগরের শামীম মেহনাজ মৌহ (১৮), নন্দীগ্রামের কাহামের মো. বাইজিদ (২১), সোনাতলার কাবিলপুরের মো. রাশেদ (২৭), বগুড়া সদরের রেলওয়ে হরিজন এলাকার শ্রী অজর হরিজন (৩২) এবং সারিয়াকান্দির মথুরাপাড়ার মো. লাইসিয়াম আহম্মেদ (২২)।

ভ্রাম্যমাণ আদালত পলাশকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড, মানিক ও আশরাফুলকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেন।

এ ছাড়া জাকির, জয়নাল মন্ডল, শামীম মেহনাজ মৌহ ও বাইজিদকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। রাশেদকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ টাকা অর্থদণ্ড, অজর হরিজনকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড এবং লাইসিয়াম আহম্মেদকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

ডিএনসি জানায়, জব্দ করা মাদকদ্রব্য বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team