1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ডিএনসির অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ২০ মে ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

ডিএনসির অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার আদমদীঘিতে ৫০০ গ্রাম গাঁজাসহ তালিকাভুক্ত এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলা কার্যালয় ‘খ’ সার্কেলের একটি অভিযানকারী দল।

মঙ্গলবার (২০ মে) বিকাল পৌনে পাঁচটার দিকে আদমদীঘি থানাধীন সান্তাহার ইয়ার্ড কলোনী গ্রাম এলাকায় নিজ বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আসামির নিজ দখলীয় ইটের দেয়াল ও টিনশেড ঘরের দক্ষিণ দিকের শয়নঘরের দরজার পাশে দাঁড়ানো অবস্থায় তার ডান হাতে থাকা একটি সিনথেটিক ব্যাগে গাঁজাটি পাওয়া যায়।

গ্রেফতারকৃত জেলার আদমদীঘি থানাধীন ইয়ার্ড কলোনী এলাকার মকছেদ আলীর স্ত্রী তাছলিমা বেগম (৪৭)।

ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে। তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে।”

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team