1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ডিএনসির অভিযানে ১৫ গ্রাম গাঁজাসহ তিনজন গ্রেপ্তার - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

ডিএনসির অভিযানে ১৫ গ্রাম গাঁজাসহ তিনজন গ্রেপ্তার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শেরপুরে ১৫ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও ১৯০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার বাগড়া কলোনী গ্রামে নিজ নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন শেরপুর উপজেলার বাগড়া কলোনী গ্রামের মো. আব্দুস সালামের ছেলে বাবর আলী (৩৫), মো. নুর হোসেনের ছেলে এনামুল হক (৩২) এবং মো. খালেকের ছেলে মাসুম (৫০)।

ডিএনসি বগুড়া সূত্রে জানা যায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি দল শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে বাগড়া কলোনী গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় তিনজনকে ১৫ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তার তিনজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১৯০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানে জব্দ করা ১৫ গ্রাম গাঁজা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে ডিএনসি।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team