1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ডিএনসির অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ জন গ্রেপ্তার - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

ডিএনসির অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ জন গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

বুধবার (১৭ জুন) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে আদমদীঘি উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২০ পিস টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, পশ্চিম সিংড়া এলাকার ওসমান মণ্ডলের ছেলে আরাফাত হোসেন (৩২), একই এলাকার জবিবর সরদারের ছেলে সানাউল ইসলাম (৩১), বড় আখিড়া এলাকার সাজ্জাদ মণ্ডলের ছেলে ইয়া রাসেদ (২১) এবং পশ্চিম সিংড়া এলাকার মোহসিন আলীর ছেলে সোহেল রানা (৩২)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং আদমদীঘি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে তাদের আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের রায়ে একজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর তিনজনকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। জব্দকৃত টাপেন্টাডল ট্যাবলেট ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ডিএনসির অভিযান অব্যাহত রয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান, গোয়েন্দা তৎপরতা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”

 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team