1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ডিএনসির অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ জন গ্রেফতার - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

ডিএনসির অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার নন্দীগ্রামে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা পৌনে সাতটার দিকে
নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন নওগাঁর আত্রাই উপজেলার মারিয়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে মো. আলমগীর হোসেন (২৫), নন্দীগ্রাম পূর্বপাড়ার মৃত সোনাউল্লাহ প্রাংয়ের ছেলে মো. শাহ আলম (৬৫) এবং শাহ আলমের স্ত্রী মোছা. মিনাকা (৪৫)।

ডিএনসি সূত্রে জানা যায়, অভিযানে তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা ও পাঁচটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিএনসি বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং নন্দীগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকারের নেতৃত্বে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদকদ্রব্যসহ তিনজনকে গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত দুজনকে তিন মাস করে এবং অপর একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। একইসঙ্গে তিনজনকেই ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে নন্দীগ্রামে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের নির্দেশনা অনুযায়ী দণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে ডিএনসি।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team