1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ডিএনসির অভিযানে গাঁজাসহ একজন আটক - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

ডিএনসির অভিযানে গাঁজাসহ একজন আটক

  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়া সদর উপজেলার বেনী চাকীলেন দক্ষিণ কাটনারপাড়া এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে ওই এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তি হলেন বগুড়া সদর উপজেলার বেনী চাকীলেন দক্ষিণ কাটনারপাড়া এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে মো. রুমান আলী ওরফে আতা (৪০)।

ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল এবং বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে রুমান আলীর কাছ থেকে ৫ গ্রাম গাঁজা ও গাঁজা সেবনের একটি বাঁশি উদ্ধার করা হয়।

ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। উদ্ধারকৃত গাঁজা ও গাঁজা সেবনের বাঁশি ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

বগুড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদক নিয়ন্ত্রণে বগুড়া জেলায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক সেবন ও কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সচেতন নাগরিকদের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

ডিএনসি সূত্রে জানা গেছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team